প্রোটিয়া দলে ফিরলেন লুঙ্গি-নর্কিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজকে সামনে রেখে দলে পরিবর্তনের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। ব্যস্ত টেস্ট সূচির

2026-11-21T02:35:01+00:00
2026-11-21T02:35:01+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
প্রোটিয়া দলে ফিরলেন লুঙ্গি-নর্কিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৩৫ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজকে সামনে রেখে দলে পরিবর্তনের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। ব্যস্ত টেস্ট সূচির কথা মাথায় রেখে নিয়মিত কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি। দীর্ঘ বিরতির পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরছেন এনরিখ নর্কিয়াও।

ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় তার হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন বিয়র্ন ফরটুইন। এর আগে চলতি বছর নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ওয়ানডে দলে এনগিডির ফেরাটা বড় খবর। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এই পেসার। এরপর আর মাঠে নামা হয়নি তার। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরবেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা নর্কিয়াও ফিরছেন এই সংস্করণে। পেস আক্রমণে তাদের সঙ্গে আছেন জেরাল্ড কোয়েটজি, করবিন বশ, ডুয়ান ইয়ানসেন ও এনকোবানি মোকোয়েনা।

দুই সিরিজের দলেই জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার কোয়েনা মাফাকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন তরুণ এই বোলার।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে টানা টেস্ট খেলার পর কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। সামনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় ক্রিকেটারদের কাজের চাপ সামলানোও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। পাশাপাশি আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নতুন খেলোয়াড় ও ভিন্ন সমন্বয় যাচাই করে নিতে চান তারা।

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু হবে ১ ডিসেম্বর। পরের দুই ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   প্রোটিয়া  দল  লুঙ্গি  নর্কিয়া 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: