তায়কোয়ান্দোর উন্নয়নই লক্ষ্য অ্যাডহক কমিটির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর, পিলখানায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব

2026-08-14T13:39:13+00:00
2026-08-14T13:39:13+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
তায়কোয়ান্দোর উন্নয়নই লক্ষ্য অ্যাডহক কমিটির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১:৩৯ পিএম 
ছবি : সময়ের আলো।
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর, পিলখানায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তৃণমূল থেকে জাতীয় পর্যায় এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও তায়কোয়ান্দো যেন তার সাফল্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করতে পারে সে জন্য বর্তমান কমিটি একযোগে কাজ করবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। 

গুরুত্বপূর্ণ এ সভায় ফেডারেশনের ৪ জন সহ-সভাপতি আব্দুস সাকুর চৌধুরী, ড. রশীদ আহমেদ হোসাইনী, জোসেফ বি ইউলিসিস, আহাদুজ্জামান; সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা; কমিটির সদস্য বিএনপি মিডিয়া সেল (সদস্য), সাংস্কৃতিককর্মী ও সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি তায়কোয়ান্দোর সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সদস্যরা প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় ফেডারেশনের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্য ও অগ্রাধিকারমূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং এসব লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সবাই একমত পোষণ করেন। সভাপতি কমিটির সব সদস্যকে নিজ নিজ অবস্থান ও দায়িত্বের জায়গা থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। 

এ বিষয়ে সভাপতি বলেন, বর্তমান ভেন্যু তায়কোয়ান্দোর ক্রমবর্ধমান কার্যক্রম ও প্রশিক্ষণের প্রয়োজনের তুলনায় সীমিত। তবে বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ভেন্যুটিকে আরও সুপরিকল্পিত ও কার্যকরভাবে সাজানোর মাধ্যমে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের তৃণমূল পর্যায়ে খেলাটি আরও বিস্তৃত করা, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা, প্রশিক্ষণের মানোন্নয়ন, নিয়মিত জাতীয় প্রতিযোগিতা আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্য বৃদ্ধির ওপরও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে সভাপতি বলেন, বর্তমান সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন কুঁড়ি সংযোজন করে ছোটদের পাশাপাশি বড়দেরও উৎসাহিত করে পুরো ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সংগঠিত ও এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন ও নিজেদের কার্যক্রমের মাধ্যমে সরকারের এই উদ্যোগের অংশীদার হতে চায়।

অ্যাডহক কমিটির দায়িত্বকালীন সময়ে ফেডারেশনের ক্রীড়া কার্যক্রম সচল রাখা, ব্যাংক হিসাব পরিচালনা সংক্রান্ত বিষয়, নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজন এবং সাবেক অ্যাডহক কমিটি কর্তৃক সাতজন জাতীয় তায়কোয়ান্দো খেলোয়াড়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ ব্যাপারে সভাপতি বলেন, তায়কোয়ান্দো ফেডারেশন সরকারের ক্রীড়া উন্নয়ন নীতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। 

একই সঙ্গে তায়কোয়ান্দোকে দেশের তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াঙ্গন নিয়ে যে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছেন- ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ তা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। 

তিনি আন্তর্জাতিক অঙ্গনে তায়কোয়ান্দোকে বাংলাদেশের যে সম্ভাবনা ও সাফল্য রয়েছে, তা অর্জনে খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা, ক্লাব এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা বাংলাদেশে তায়কোয়ান্দোর উন্নয়ন, খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   তায়কোয়ান্দো  উন্নয়ন  লক্ষ্য  অ্যাডহক কমিটি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: