প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ, নতুন কমিটির ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ছয়জন জ্যেষ্ঠ নেতা।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে আধা ঘণ্টার ওই সাক্ষাতের সময় আওয়ামী

2026-08-14T18:14:01+00:00
2026-08-14T18:14:01+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ, নতুন কমিটির ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম 
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ছয়জন জ্যেষ্ঠ নেতা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে আধা ঘণ্টার ওই সাক্ষাতের সময় আওয়ামী লীগ শাসনামল ও চব্বিশের আন্দোলনে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিএনপি চেয়ারম্যান ছাত্রদলকে ‘ধন্যবাদ’ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া দুজন ছাত্রদলনেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সাক্ষাতের পর ছাত্রদলের নতুন কমিটি শিগগির আসতে পারে বলেও ইঙ্গিত পেয়েছেন সংগঠনটির নেতারা।

মধ্যরাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের দেওয়া ফেইসবুক পোস্ট থেকে এমনই আভাস এসেছে।

নিজের দেওয়া সেই পোস্টে দিয়েছেন বিদায়ের বার্তা। লিখেছেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ 'নতুন জীবন' শুরু করার আশা প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবে। 


গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে এ সাক্ষাতের বিষয়ে মধ্যরাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমকে বলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাত সাড়ে ৮টার দিকে।

চব্বিশের সরকারপতনের আন্দোলনে ছাত্রদলের ভূমিকার জন্য ছাত্রদল নেতাদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সারাদেশে ২২০০ এর বেশি গঠন করা সাংগঠনিক কমিটির ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন বলে জানান ব্ঠৈকে উপস্থিত থাকা দুইজন নেতা।

তারা বলেন, প্রধানমন্ত্রী ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির বিষয়ে তাদের অবহিত করেন। তিনি এই বার্তাও দেন, শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি আসবে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন যুগ্ম সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি তিনি তাদের আগামী দিনের রাজনীতির জন্য শুভকামনা দেন। তিনি ছাত্রদলের কার্যক্রমে ‘সন্তুষ্ট’ প্রকাশ করেছেন।’

২০২৪ সালের ১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয়তাবাদী ছাত্রদলের রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন ।


কমিটির একাধিক নেতার ভাষ্য, বর্তমান কমিটি ও নতুনদের মধ্যে মিলিয়ে অন্তত ১০ জনের বেশি নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে উদগ্রীব। এরইমধ্যে তাদের অনেকেই আবার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীক তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্যানেল হেরে যাওয়ায় বর্তমান নেতারা দুঃখপ্রকাশ করেছেন বলেও জানা গেছে।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   প্রধানমন্ত্রী  ছাত্রদল  নেতা  সাক্ষাৎ  নতুন কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: