নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে হবে : জোনায়েদ সাকি

ঢাবি প্রতিনিধি

জাতীয়

পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, আমরা যাকে বিশ্বাস করি, সেই বিশ্বাস স্থায়ী নাও হতে পারে। তাই নিজের

2026-08-14T18:58:55+00:00
2026-08-14T18:59:23+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে হবে : জোনায়েদ সাকি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৬:৫৯ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি : সময়ের আলো
পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, আমরা যাকে বিশ্বাস করি, সেই বিশ্বাস স্থায়ী নাও হতে পারে। তাই নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে হবে। আর তার জন্য দরকার যুক্তির অনুশীলন।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা কলেজে তিন দিনব্যাপী ‘ডিসিডিএস পঞ্চম জাতীয় বিতর্ক উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘যুক্তি স্থির নয়। যুক্তি তৈরি হয় বাস্তবতা থেকে। বাস্তবতা যেহেতু পরিবর্তনশীল, সে কারণে যুক্তিও পরিবর্তনশীল। আর সেই কারণে বিশ্বাসও বদলে যায়।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম স্বাধীনভাবে চিন্তা করা, যুক্তি উপস্থাপন এবং বিভিন্ন বিষয়কে নানাভাবে উপলব্ধি করার দক্ষতা তৈরি করে। এসব চর্চা ভবিষ্যৎ জীবনে নানা পরিস্থিতি মোকাবিলায় কাজে লাগে।


২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আপনাদের প্রজন্ম এত বড় ইতিহাস সৃষ্টি করেছে। হাজার হাজার তরুণ এখনো শরীরে ক্ষত নিয়ে চলেছেন। এই পুরো আত্মত্যাগ ব্যক্তিগত স্বার্থে আসেনি, এসেছে সমষ্টিগত স্বার্থ থেকে।’

অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, অন্যের মতামতের প্রতি সম্মান এবং যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশের চর্চা তৈরি হবে।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক উৎসবের প্রথম দিনে স্কুল ও কলেজ পর্যায়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি দল অংশ নেয়। উৎসবের মিডিয়া পার্টনার জাতীয় দৈনিক ‘সময়ের আলো’।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিশ্বাস  জোনায়েদ সাকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: