এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় পরিচয়পত্রে নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় সামান্য ভুলও ব্যাংকিং, পাসপোর্ট তৈরি ও জমিজমার কাজে বড় সমস্যার কারণ

2026-11-23T13:31:03+00:00
2026-11-23T13:32:55+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
এনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১:৩২ পিএম
প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে ভুল তথ্য সংশোধনের সুযোগ রয়েছে। ছবি : সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রে নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় সামান্য ভুলও ব্যাংকিং, পাসপোর্ট তৈরি ও জমিজমার কাজে বড় সমস্যার কারণ হতে পারে। তবে, প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে এসব তথ্য সংশোধনের সুযোগ রয়েছে। জেনে নিন, এনআইডির কোন তথ্য সংশোধনে কী কী কাগজপত্র লাগবে। 

নাম সংশোধনে যেসব কাগজ লাগবে

নিজের নামের বানান কিংবা আংশিক কোনো অংশ ঠিক করতে চাইলে সাধারণত নিচের নথিগুলোর প্রয়োজন হতে পারে—

এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ (যা প্রযোজ্য)
অনলাইন জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্ট (থাকলে)
ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ (থাকলে)
কাবিননামা বা বিবাহ সনদ
স্বামী বা স্ত্রীর এনআইডি
যদি পুরো নামই বদলে ফেলতে চান, তবে ওপরের কাগজগুলোর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামাও প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্ত করতে পারে।


বাবা-মায়ের নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা পুরো নাম বদলাতে চাইলে যেসব নথি হাতে রাখতে পারেন—

শিক্ষাগত সনদ
অনলাইন জন্ম নিবন্ধন
বাবা-মায়ের এনআইডি
ভাই-বোনদের এনআইডি ও শিক্ষাসনদ
পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স (থাকলে)
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে বিদ্যুৎ বিল, করের রশিদসহ অতিরিক্ত প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

জন্মতারিখ সংশোধনে যা লাগবে

এনআইডিতে থাকা জন্মতারিখ বদলানোর জন্য সাধারণত নিচের কাগজপত্রগুলোর দরকার হতে পারে—

এসএসসি/জেএসসি/পিএসসি সনদ
অনলাইন জন্ম নিবন্ধন
ভাই-বোনদের এনআইডি
ওয়ারিশ সনদ
কাবিননামা
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
সিভিল সার্জনের বয়স নির্ধারণ প্রতিবেদন
সার্ভিস বুক, এমপিও শিট বা অফিসের প্রত্যয়নপত্র
অবসরপ্রাপ্তদের পেনশন বই
মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ

স্থায়ী বা বর্তমান ঠিকানা সংশোধন

নিজের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানায় বদল আনতে চাইলে যেসব নথি লাগতে পারে—

অনলাইন জন্ম নিবন্ধন
বিদ্যুৎ বিল
চৌকিদারি ট্যাক্স বা পৌর করের রশিদ
ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র

নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নথি চাইতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট তথ্যের সমর্থনে যত বেশি সরকারি নথি প্রস্তুত রাখা যায়, তত দ্রুত এনআইডি সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে।

সময়ের আলো/মহু
  বিষয়:   এনআইডি  সংশোধন  কাগজপত্র  নথি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: