শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাতে দেশের বাইরে যাওয়ার সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার

2026-11-23T09:42:34+00:00
2026-11-23T09:43:44+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ২৩.১১.২০২৬ ৯:৪৩ এএম
সুইডেন আসলাম। ছবি : সংগৃহীত
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাতে দেশের বাইরে যাওয়ার সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেফতার করা হয়। 

সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   সুইডেন আসলাম  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: