আলো-ছায়ায় বিতর্কিত অঙ্কিতা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। প্রায় দেড় যুগ ধরে সিনেমা-সিরিজ-সিরিয়ালে দাপিয়ে কাজ করছেন। তবে এবার অঙ্কিতার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে

2026-08-15T02:58:48+00:00
2026-08-15T02:58:48+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আলো-ছায়ায় বিতর্কিত অঙ্কিতা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৫৮ এএম 
পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। প্রায় দেড় যুগ ধরে সিনেমা-সিরিজ-সিরিয়ালে দাপিয়ে কাজ করছেন। তবে এবার অঙ্কিতার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখে ভক্তদের চোখ একেবারে ছানাবড়া। 

আলো-আঁধারি ঘর, বিছানায় বসে আছেন অঙ্কিতা। খোলা চুল কাঁধের পাশ দিয়ে সামনে ছড়ানো। যা ঢেকে রেখেছে বুক। গায়ে সুতোর লেশমাত্র নেই বললেই চলে। আর এই ছবি শেয়ার করেই অঙ্কিতা লিখলেন, ‘আলো আর ছায়া।’

অঙ্কিতার এই পোস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বেশিরভাগই তাকে ট্রোল করেছেন। একজন লেখেন, ‘অভিনয়ের পেশার শেষ লগ্নের শেষ চাল...লাগলে তুক, না লাগলে তাক। সুস্থ থেকো তুমি দেহে ও মনে। একা হয়ে যেও না গো।’ 

আরেকজন লেখেন, ‘এই মেয়েটা এত ভালো অভিনেত্রী, বাহা সিরিয়ালে কী অপূর্ব অভিনয় দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে তাকে এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’ আরেকজন লেখেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’

২০১১ সালে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ইষ্টি কুটুমে ‘কমলিকা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা। ইষ্টি কুটুম ছাড়াও কখনো মেঘ কখনো বৃষ্টি, নীড় ভাঙা ঝড়, বিন্নী ধানের খই এবং সাম্প্রতিক সময়ে স্টার প্লাসের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

এ ছাড়া বড়পর্দায় তাকে দেখা গিয়েছে ব্যোমকেশ ফিরে এলো, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, পর্ণমোচী, আলেয়া এবং কাদম্বরী আজও-এর মতো সিনেমাতেও। 

বলিউডে নিজের ভাগ্যান্বেষণে বর্তমানে মুম্বাইতেও থাকছেন অঙ্কিতা। সম্প্রতি এক বড়সড়ো বিতর্কে জড়ান অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন অঙ্কিতা। তিনি দেবালয়কে আইনি নোটিসও পাঠান, সঙ্গে দাবি করেন যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   আলো-ছায়া  বিতর্কিত  অঙ্কিতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: