বন্ধু হারানোর তালিকা বাড়ছে ইনফান্তিনোর

ক্রীড়া ডেস্ক

খেলা

ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মহাদেশীয় অঞ্চলগুলো তো রয়েছে, একক দেশেরও

2026-08-15T05:05:38+00:00
2026-08-15T05:05:38+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
খেলা
বন্ধু হারানোর তালিকা বাড়ছে ইনফান্তিনোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৫ এএম 
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মহাদেশীয় অঞ্চলগুলো তো রয়েছে, একক দেশেরও আস্থা-সমর্থন হারিয়ে একা হয়ে পড়ছেন বিশ্বের অন্যতম শক্তিধর ব্যক্তিটি। 

ফিফার তিন শক্তিশালী কনফেডারেশন ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থাভঙ্গের অভিযোগ তোলে। আগামী মার্চে পুনর্র্নির্বচানের সুযোগ পাওয়ার আগেই তারা সুইস এই কর্মকর্তার পদত্যাগ চায়। উয়েফা, এএফসি, কনক্যা কাফের সঙ্গে এবার যোগ হয়েছে নতুন নাম নিউজিল্যান্ড।

গতকাল ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল। যদিও ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) ভেস্তে যাওয়া বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ‘রিভিউ’ করা নিয়ে ফিফার পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছে। তবে ওশেনিয়ার জোটে থাকা নিউজিল্যান্ড এর বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রবল চাপের মুখে থাকা ইনফান্তিনো প্রকাশ্য বিদ্রোহের মুখোমুখি হয়েছেন। 

তিনটি কনফেডারেশন উয়েফা, এএফসি এবং কনক্যা কাফ তার নেতৃত্ব পর্যালোচনার আহ্বান জানিয়েছে এবং বিশ্বকাপ ও অন্যান্য ফিফা প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার ব্যর্থ প্রচেষ্টায় তার আচরণের সমালোচনা করেছে। নিউজিল্যান্ড ফুটবল বলেছে, ‘আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মুহূর্তটি ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের জন্য আরও শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ।’ এর আগে চলতি সপ্তাহে  ইনফান্তিনোর বিরুদ্ধে এ অবস্থানের মধ্যেই সবশেষ ফিফা সদস্য হিসেবে সমর্থন প্রত্যাহার করল নিউজিল্যান্ড ফুটবল। নরওয়ে ফুটবল ফেডারেশন এর আগে বিবৃতিতে তাকে পদত্যাগের আহ্বান জানায়। 

বুধবার আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের বৈঠকের পর নিউজিল্যান্ড ফুটবল এ সিদ্ধান্ত নিয়েছে। তবে গত শুক্রবারের বিবৃতিতে ওএফসি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেনি। তারা বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনাটি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ‘সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান ফুটবলের কার্যকর প্রশাসন ও টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিষয়।’

এদিকে ইনফান্তিনো ও ফিফাকে দুর্বল করার চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে এসব উদ্যোগের পাল্টা জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইনফান্তিনোর প্রতি গতকাল ‘পূর্ণ সমর্থন’ ও ‘আস্থা’ প্রকাশ করেন ছয়টি আরব ফুটবল ফেডারেশনের প্রধানরা। 

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   বন্ধু  হারানো  তালিকা  ইনফান্তিনো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: