‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায়

2026-08-15T08:52:30+00:00
2026-08-15T08:53:39+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জাতীয়
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৫২ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৮:৫৩ এএম
দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে। বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।’


যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। তারপর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পাঠ করে শোনানো হয়।

এ সময় দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগই দীর্ঘস্থায়ী এই বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন।’

সময়ের আলো/মহু




  বিষয়:   বাংলাদেশ  ভারত  সম্পর্ক  সমৃদ্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: