বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে

2026-08-15T09:35:40+00:00
2026-08-15T14:31:25+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৩৫ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:৩১ পিএম
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতির কাছে চিঠিটি পাঠানো হয়। এর অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে, যা জনগণকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটের সময়ে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।


সময়ের  আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: