বায়ুদূষণের শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান রয়েছে ১৮

2026-08-15T09:47:29+00:00
2026-08-15T14:36:24+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৪৭ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ২:৩৬ পিএম
সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস। ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ পরিস্থিতির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান রয়েছে ১৮ নম্বরে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা ২৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।


অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে, দিল্লির দূষণ স্কোর ১৭১ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর ঢাকার স্কোর ৯০ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বায়ুদূষণ  শীর্ষ  দিল্লি  ঢাকার বাতাস  আইকিউএয়ার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: