রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার

2026-08-15T20:44:29+00:00
2026-08-15T20:52:14+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৮:৫২ পিএম
মডেল রিধিকা রিধি। ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে নিজ ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

পরে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহটি দেখতে পায়। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। 

রিধিকা রিধি মূলত মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি নাটকেও নিয়মিত অভিনয় করা শুরু করেন এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।


তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘পিনিক ম্যান ৪’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’, ‘চাষার বউ ডাক্তার’ এবং ‘লেডি বাটপার’। ঘটনাটির বিষয়ে আইনি পদক্ষেপ ও অধিকতর তদন্ত পরিচালনা করছে পুলিশ।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাজধানী  মডেল  অভিনেত্রী  রিধিকা রিধি  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: