জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫ বছরে অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সব কলেজের স্নাতক (সম্মান) কোর্সে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার

2026-08-15T20:51:16+00:00
2026-08-15T20:51:16+00:00
 
  শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫ বছরে অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৫১ পিএম 
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভা । ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের সব কলেজের স্নাতক (সম্মান) কোর্সে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, বিগত পাঁচ শিক্ষাবর্ষে ফেল করা শিক্ষার্থীরা এ বিশেষ সুযোগ পাবেন।

শনিবার (১৫ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের অকৃতকার্য শিক্ষার্থীরা শেষবারের মতো বিশেষ বিবেচনায় মানোন্নয়ন বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।


এ ছাড়া একাডেমিক কাউন্সিলের এই সভায় সিজিপিএ (CGPA) ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা যাতে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়েন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সংক্রান্ত প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ স্নাতকোত্তর ও স্নাতকপূর্ব শিক্ষা ডিন এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/টিকে


  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  অকৃতকার্য  বিশেষ পরীক্ষা  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: