রোমেরোকে দলে নিয়ে আরও শক্তিশালী আতলেতিকো

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভিড়িয়ে রক্ষণভাগ আরও শক্তিশালী করেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পার থেকে প্রায় ৪ কোটি

2026-08-16T15:47:23+00:00
2026-08-16T15:48:37+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
খেলা
রোমেরোকে দলে নিয়ে আরও শক্তিশালী আতলেতিকো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৪৭ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ৩:৪৮ পিএম
আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভিড়িয়ে রক্ষণভাগ আরও শক্তিশালী করেছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পার থেকে প্রায় ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাককে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ২০৩১ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে আতলেতিকো।

শনিবার (১৫ আগস্ট) বিবিসি জানায়, মাদ্রিদে স্বাস্থ্য পরীক্ষা শেষে রিয়াদ এয়ার মেট্রোপলিটন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন রোমেরো। এর ফলে টটেনহ্যামে পাঁচ বছরের অধ্যায়ের সমাপ্তি হলো তার।

২০২১-২২ মৌসুমে ধারে টটেনহ্যামে যোগ দেওয়া রোমেরো পরে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। লন্ডনের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচে ১৩ গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান ৭টি গোল।


২০২৪-২৫ মৌসুমে রোমেরোর নেতৃত্বে ইউরোপা লিগ জেতে টটেনহ্যাম। ৩১ বছর পর ক্লাবটির ইউরোপীয় ট্রফি জয়ের সেই অভিযানে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টসেরাও হন তিনি।

কর্দোবার এই ডিফেন্ডারের ক্যারিয়ার শুরু আতলেতিকো বেলগ্রানোয়। পরে জেনোয়া, জুভেন্টাস ও আতালান্তার হয়ে খেলেন। ২০২০-২১ মৌসুমে আতালান্তার হয়ে নজর কাড়ার পর সিরি আ’র সেরা ডিফেন্ডারের পুরস্কারও পান।

আর্জেন্টিনার হয়ে ৫৯ ম্যাচ খেলা রোমেরোর ঝুলিতে রয়েছে ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা। এবার আতলেতিকোর রক্ষণে নেতৃত্ব ও অভিজ্ঞতা দিয়ে নতুন ইতিহাস গড়ার পালা তার।


সময়ের আলো/এমকে


  বিষয়:   রোমেরো  আতলেতিকো  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: