চট্টগ্রাম বন্দরে ফের দুই জাহাজে সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একদিনের ব্যবধানে আবার জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার বন্দর বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে নোঙর করা একটি জাহাজকে

2026-08-16T19:30:45+00:00
2026-08-16T19:30:45+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরে ফের দুই জাহাজে সংঘর্ষ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম 
চট্টগ্রাম বন্দরের জলসীমায় একদিনের ব্যবধানে আবার জাহাজের সাথে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের জলসীমায় একদিনের ব্যবধানে আবার জাহাজের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার বন্দর বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে নোঙর করা একটি জাহাজকে ধাক্কা দিয়েছে পণ্যবাহী জাহাজ। তবে জাহাজ দুটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে আলফা অ্যাঙ্করেজে প্রচণ্ড স্রোতের সময় বাল্ক ক্যারিয়ার এমভি আনাসসা সজোরে ধাক্কা দেয় এমভি জাহাব জাহানের সামনের অংশে। দুর্ঘটনার পর পরই বন্দরের টাগবোটসহ উদ্ধারকারী টিম ছুটে যায়। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, স্রোতের কারণে দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে কোন হতাহত হয়নি। জাহাজে পানি প্রবেশ বা অন্য কোন সমস্যা হয়নি। দুর্ঘটনার পর জাহাজ দুটিকে পৃথক স্থানে নোঙর করে রাখা হয়েছে। জাহাজ চলাচলেও কোন সমস্যা হচ্ছে না। দুই জাহাজের মোট ২১ জন নাবিক নিরাপদে আছেন।


এই দুর্ঘটনার একদিন আগে শুক্রবার বেলা সাড়ে ১২টায় বন্দরের জলসীমায় ৩৩ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের সঙ্গে নোঙর করে রাখা বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনের সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে ফাটল সৃষ্টি হয়। তবে কার্গো ট্যাংকে কোনো পানি প্রবেশ করেনি।

এর আগে, ৩ আগস্ট বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী মোহনার কাছে দুর্ঘটনায় আটকে যায় মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস। ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল। স্টিয়ারিং বিকল হওয়ায় সেটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লাগে। এরপর জাহাজটি কর্ণফুলীর মোহনা সংলগ্ন প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়। এরই মধ্যে স্টিয়ারিং গিয়ারে ত্রুটি গোপন করার দায়ে ১১ অগাস্ট এমভি সিএনসি ইউরেনাসের মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করা হয়। জাহাজটি বর্তমানে নোঙর করা স্থানে রেখে মেরামত করা হচ্ছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম  চট্টগ্রাম বন্দর  জাহাজে সংঘর্ষ  জাহাজ  বহির্নোঙর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: