এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সোমবার শেষ হচ্ছে। ফল প্রকাশের পরের দিন গত ১১ আগস্ট

2026-08-17T10:16:18+00:00
2026-08-17T14:22:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:১৬ এএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ২:২২ পিএম
সংগৃহীত ছবি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সোমবার শেষ হচ্ছে। ফল প্রকাশের পরের দিন গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করে গত পাঁচ দিনে তিন লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের সুযোগ না থাকলেও বর্তমান সরকারের আইনি সংশোধনের ফলে শিক্ষার্থীরা এবার পুনঃর্নিরীক্ষার পাশাপাশি খাতা মূল্যায়নেরও সুযোগ পাচ্ছে।

আবেদনের নিয়মাবলি 

খাতা পুনঃর্নিরীক্ষণের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে। 

পরবর্তী ধাপে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে। যে বিষয়ে আপত্তি, তা নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে যেতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে (দ্বিপত্র বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে)। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। পোর্টালে থাকা ‘হেল্প’ অপশন থেকে পেমেন্টের বিস্তারিত নিয়ম দেখে নেওয়া সম্ভব।


পেমেন্ট সম্পন্ন হওয়ার পর পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্ত করতে হবে। একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে পুনরায় মোবাইল নম্বর ছাড়াই একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে ফি পরিশোধের আগে পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ থাকলেও একবার ফি জমা দেওয়ার পর তা আর বাতিল বা ফেরত পাওয়া যাবে না। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ম্যানুয়ালি বা হাতে লিখে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এসএসসি  খাতা  পুনর্নিরীক্ষণ  আবেদন  শেষ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: