শাহজালালে বিমানবন্দরে হচ্ছে নতুন দুই ওয়্যারহাউজ ও কোল্ড স্টোরেজ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাসের জটিলতা নিরসনে একটি স্থায়ী ও একটি অস্থায়ী ওয়্যারহাউজ এবং

2026-08-17T19:25:03+00:00
2026-08-17T19:25:03+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
অর্থনীতি
শাহজালালে বিমানবন্দরে হচ্ছে নতুন দুই ওয়্যারহাউজ ও কোল্ড স্টোরেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম 
বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি ও ওয়্যারহাউজ নির্মাণের অগ্রগতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক। ছবি : সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাসের জটিলতা নিরসনে একটি স্থায়ী ও একটি অস্থায়ী ওয়্যারহাউজ এবং কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।   

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক পর্যালোচনা সভায় এ কথা জানান তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য প্রসারে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো সংক্রান্ত এ সভা বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ওয়্যারহাউজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় এ কাজ আটকে রাখা যাবে না। জমি ও পরিকাঠামো বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করলে কাস্টমস সেখানে নিয়মিত কার্যক্রম চালাবে। একই সঙ্গে দ্রুত সিদ্ধান্তের জন্য আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি সমন্বয়ের প্রস্তাব দেন তিনি। 


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, পণ্য খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে। তিনি বিমান বাংলাদেশকে আরও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ প্রকাশ করেন। 

সভায় অস্থায়ী ওয়্যারহাউজের জন্য ৭টি ও স্থায়ী ওয়্যারহাউজের জন্য ৪টি সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং নির্দেশিকা প্রণয়ন এবং আমদানি করা কার্গোর নোটিশ দ্রুত আমদানিকারকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন সচিব ফাহমিদা আখতারসহ বেবিচক, এনবিআর ও বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শাহজালাল  ওয়্যারহাউজ  কোল্ড স্টোরেজ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: