রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রদূতকে তলব

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার

2026-08-18T18:29:22+00:00
2026-08-18T18:31:12+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রদূতকে তলব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৬ ৬:৩১ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি হাজির হন। এসময় রোহিঙ্গাদের সংখ্যা-সংক্রান্ত মিয়ানমারের তথ্যকে ভুল উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকে গ্রহণযোগ্য বলে জানিয়েছে ঢাকা। 

বিবিসি বাংলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বলেছেন, মিয়ানমার থেকে যে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে। 


এর আগে, শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখের বেশি মানুষ দেশটির রাখাইন রাজ্যের বাসিন্দা।

রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফেরত নিতে ইচ্ছুক। ওই বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠিকে ‘বাঙালি’ বলে উল্লেখ করা হয়। এরপরই মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের এই পদক্ষেপ নিল ঢাকা।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   রোহিঙ্গা ইস্যু  মিয়ানমার  রাষ্ট্রদূত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: