মির্জা ফখরুলের জন্য ভোট চেয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৯ আগস্ট) বিকেলে

2026-08-19T19:59:13+00:00
2026-08-23T21:29:49+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
মির্জা ফখরুলের জন্য ভোট চেয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৯:২৯ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের নবম তলায় বিএনপির সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের কাছে ভোট চান তিনি। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। এতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

ফলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 


বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। 
 
একইদিন ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মির্জা ফখরুল  তারেক রহমান  রাষ্ট্রপতি নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: