আজ পবিত্র ওমরাহ পালনের জন্য আজ সৌদি আরব যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে বলা হয়, সফরকালে তিনি মক্কায় পবিত্র কাবা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন করবেন। পরে মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করবেন। এছাড়া সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশি প্রবাসী এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের সৌদি আরব শাখার নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আসিফ মাহমুদ। এসব কর্মসূচিতে প্রবাসীদের বিভিন্ন বিষয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন তিনি।
আরও বলা হয়, দেশ ও জনগণের কল্যাণ, শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পবিত্র স্থানগুলোতে দেশবাসীর জন্য দোয়া করবেন। সফরটি নির্বিঘ্ন ও কল্যাণময় হওয়ার জন্য দেশবাসী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এনসিপির এই নেতা।
সময়ের আলো/কেএইচ