সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসের স্ত্রী রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব

2026-08-20T17:11:26+00:00
2026-08-20T17:11:26+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আইন-আদালত
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসের স্ত্রী রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১১ পিএম 
ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত । ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানী শেষে এ আদেশ দেন। মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশ পর্যালোচনায় রেখে পরবর্তীতে জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।


এর আগে গত ১২ আগষ্ট তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

সময়ের আলো/টিকে


  বিষয়:   সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসের স্ত্রী রিমান্ডে 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: