রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৮, মামলা ৪৭

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতারকরা হয়েছে। একই সময়ে বিভিন্ন

2026-08-21T14:42:21+00:00
2026-08-21T14:42:21+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৮, মামলা ৪৭
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩১, ওয়ারীতে ৯১, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫১, মিরপুরে ১৩১, গুলশানে ৪৫, উত্তরা বিভাগে ৫৯, গোয়েন্দা বিভাগে ৪ এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন।

অভিযানকালে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি চার্জারে ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশবিশেষ, পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: