ভুয়া খবর নিয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বইয়ের প্রচ্ছদ পরিবর্তন করে একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে

2026-08-21T13:27:02+00:00
2026-08-21T13:27:02+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
ভুয়া খবর নিয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম 
সংগৃহীত ছবি

বইয়ের প্রচ্ছদ পরিবর্তন করে একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়।

হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি কপি উপহার দেওয়া হয়েছিল। বইটির আসল প্রচ্ছদে লেখা ছিল, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’

তবে কোনো একটি সংবাদকে নিজেদের মতো করে উপস্থাপনের জন্য বইটির প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছে হাইকমিশন। তাদের দাবি, এভাবে প্রচ্ছদ বদলে দেওয়ার ফলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ভুয়া খবর  সতর্কবার্তা  ভারতীয় হাইকমিশন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: