দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার

2026-08-21T15:07:20+00:00
2026-08-21T15:22:10+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ২১.০৮.২০২৬ ৩:২২ পিএম
ঘোড়াঘাট থানা। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তাদের মেয়ে নুসাইফা আক্তার (৯)।


স্থানীয়রা জানান, সম্পা বেগম, তার মেয়ে ও স্বামী মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়। এ সময় আহত হন মেয়েটির বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই

  বিষয়:   দিনাজপুর  ট্রাকচাপায়  মা  মেয়ে  নিহত  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: