রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার

2026-08-21T18:31:32+00:00
2026-08-21T18:31:32+00:00
 
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে জনতার ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

শপথ অনুষ্ঠান দেখতে বঙ্গভবনের কাছে আসা মানুষ নতুন রাষ্ট্রপতিকে ঘিরে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা জানান, রাষ্ট্রপতির শপথ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অনুষ্ঠান। নতুন রাষ্ট্রপতি দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করবেন, এটাই তাদের প্রত্যাশা।

ঠাকুরগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহিম বলেন, আমাদের এলাকার সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনই উত্তরবঙ্গের কৃতী সন্তান হওয়ায় তারা গর্বিত।


বঙ্গভবনের পশ্চিম পাশে ইয়ারুল বলেন, দেশের মানুষ এখন শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন চায়। রাষ্ট্রপতি সাধারণ মানুষের প্রত্যাশাকেও গুরুত্ব দেবেন বলে আশা করেন তিনি।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান ঘিরে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন এলাকার যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   রাষ্ট্রপতি  শপথ  বঙ্গভবন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: