রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবনে আসছেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার (২১ আগস্ট) বিকেল থেকেই বঙ্গভবনে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন

2026-08-21T19:24:20+00:00
2026-08-21T19:24:20+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির শপথ : বঙ্গভবনে আসছেন কূটনীতিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার (২১ আগস্ট) বিকেল থেকেই বঙ্গভবনে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথের মধ্য দিয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।


বিকেল থেকে বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে বঙ্গভবনের ভেতরে ও প্রবেশপথে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও আনসার সদস্যদের মোতায়েনের পাশাপাশি প্রবেশপথে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রাষ্ট্রপতি  শপথ  বঙ্গভবন  কূটনীতিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: