মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায়

2026-08-22T09:24:08+00:00
2026-08-22T14:18:44+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:২৪ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ২:১৮ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অভিনন্দন বার্তায় মুইজ্জু বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। মির্জা ফখরুলের নেতৃত্বে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশার কথাও জানান তিনি।

মুইজ্জুর অভিনন্দনের জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে। দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছে হাইকমিশন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মির্জা ফখরুল  মালদ্বীপ  রাষ্ট্রপতি  অভিনন্দন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: