মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের দিকে নজর রাখছে দিল্লি : জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যুক্ত হওয়ার আগ্রহকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের

2026-08-22T08:28:31+00:00
2026-08-22T08:29:30+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের দিকে নজর রাখছে দিল্লি : জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:২৮ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৮:২৯ এএম
রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যুক্ত হওয়ার আগ্রহকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চুক্তিটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের আগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর কী প্রভাব পড়তে পারে; তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।


সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ঢাকার আগ্রহের কথা জানান। এর পরই ভারতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এখনই নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। সফরসূচি চূড়ান্ত হলে তা জানানো হবে।

গঙ্গা পানি চুক্তি নিয়ে তিনি জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। চুক্তি পর্যালোচনার বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মক্কা  চুক্তি  বাংলাদেশ  আগ্রহ  নজর  দিল্লি  জয়সওয়াল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: