ফাইফারে ইতিহাস গড়লেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার

2026-08-22T09:37:27+00:00
2026-08-22T09:37:27+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
ফাইফারে ইতিহাস গড়লেন স্টার্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৩৭ এএম 
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

শনিবার (২২ আগস্ট) ম্যাকাই টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই স্টার্কের তোপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান বাঁহাতি এই পেসার। 

এরপর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে ২২ বলেই পূর্ণ করেন পাঁচ উইকেট।

বাংলাদেশের স্কোরবোর্ডে তখন রান মাত্র ১২। পাঁচ উইকেটের মধ্যে কেবল মুমিনুল হকই রানের খাতা খুলতে পেরেছেন। পাঁচ শিকারে স্টার্কের খরচ হয়েছে মাত্র ৪ রান।


টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের রেকর্ডও স্টার্কের দখলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯ বলে ফাইফার নেওয়ার কীর্তি আছে আর্নেস্ট টশাক, স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ডের। ২১ বলে পাঁচ উইকেট নিয়ে তালিকায় ছিলেন শেন ওয়াটসন।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ডেল স্টেইনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠেছেন স্টার্ক। তার উইকেট এখন ৪৪৫টি। পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট জেমস অ্যান্ডারসনের।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ফাইফার  ইতিহাস  স্টার্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: