ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে : ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসনে আগামী ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে

2026-08-22T13:59:20+00:00
2026-08-22T17:05:16+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
জাতীয়
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে : ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৫:০৫ পিএম
ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসনে আগামী ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২১ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ বিষয়ে সংসদ সচিবালয়ের চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর উপনির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।  ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে।’


তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকলেও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা করতে চায় না কমিশন। আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট আয়োজন করা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঠাকুরগাঁও  আসন  উপনির্বাচন  ইসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: