মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশের

2026-08-22T14:13:23+00:00
2026-08-22T14:18:10+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ২:১৮ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার প্রত্যয় জানান।

অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সংসদ সদস্যদের আস্থা অর্জন মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তার প্রশংসনীয় অবদানের প্রতিফলন।


নতুন নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আশাবাদ জানান ইরানের প্রেসিডেন্ট।

তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বহুমুখী সহযোগিতা সম্প্রসারণে ইরানের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মির্জা ফখরুল  ইরান  প্রেসিডেন্ট  অভিনন্দন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: