বিমান ও পর্যটনকে নতুনভাবে সাজাতেই মন্ত্রিসভায় রদবদল : এম রশিদুজ্জামান মিল্লাত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনকে আন্তর্জাতিক মানে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক

2026-08-22T18:39:01+00:00
2026-08-22T18:40:25+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
জাতীয়
বিমান ও পর্যটনকে নতুনভাবে সাজাতেই মন্ত্রিসভায় রদবদল : এম রশিদুজ্জামান মিল্লাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৬:৪০ পিএম
জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনকে আন্তর্জাতিক মানে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় এই পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, "আমাদের বিমান বাংলাদেশ, সিভিল এভিয়েশন ও পর্যটন করপোরেশন হলো বহির্বিশ্বে বাংলাদেশের মূল 'ফেস' বা পরিচিতির মুখ। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে চান এবং এই প্রতিষ্ঠানগুলোকে নতুন ও গতিশীল রূপে সাজাতে চান, সেই ভিশন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি মন্ত্রিসভার দায়িত্বে পরিবর্তন এনেছেন।"


ক্যাবিনেটের রদবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, "আমাদের সঙ্গে ইতিপূর্বে দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে অন্য একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে (খাদ্য মন্ত্রণালয়) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মূল চিন্তা হলো অত্যন্ত ডায়নামিক উপায়ে দেশের পর্যটন শিল্প ও বিমান খাতের বিস্তার ঘটানো। কাকে দিয়ে কোথায় কাজ করালে দেশের ও জনগণের সর্বাধিক উন্নতি হবে- সেটি বিবেচনা করেই প্রধানমন্ত্রী এই পদায়ন করেছেন।"

মন্ত্রণালয় পরিচালনার চ্যালেঞ্জ বিষয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি জানান, "নতুন হিসেবে চ্যালেঞ্জ অনেক রয়েছে। তবে প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা দিয়ে এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এই খাতকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।"

সাভারে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর এই সফরে নতুন পর্যটনমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ প্রশাসনের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তারা।

সময়ের আলো/টিকে


  বিষয়:   বাংলাদেশ বিমান  পর্যটন  মন্ত্রিসভা  রদবদল  রশিদুজ্জামান মিল্লাত  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: