৩১-এ জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে এনসিপি : সারজিস আলম

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব হলে আগামী ৩১-এর জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে

2026-08-22T21:58:29+00:00
2026-08-22T21:59:16+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
রাজনীতি
৩১-এ জাতীয় সংসদে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে এনসিপি : সারজিস আলম
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৯:৫৯ পিএম
কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভা। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব হলে আগামী ৩১-এর জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তথা বিপ্লবের সহযোদ্ধাদের পলিসিতে অংশগ্রহণ থাকে না। তারা মতামত দিতে চান। ইতোমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে, যার মাধ্যমে সাংগঠনিক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে।’ 

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশীদ এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জাতীয় সংসদ  এনসিপি  সরকারি দল  প্রতিনিধিত্ব  সারজিস আলম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: