হামের উপসর্গে আরও ২ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৩০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে

2026-08-22T22:53:16+00:00
2026-08-22T22:53:16+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
জাতীয়
হামের উপসর্গে আরও ২ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পিএম 
হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি : সংগৃহীত
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১৫ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৫ জন। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ দুজনসহ হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে ৮৩১ জন মারা গেছে। এ ছাড়া হাম শনাক্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩০।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ৮১৫ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৫৮ জন।

ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ২৬৫ জন, রাজশাহীতে ২২, সিলেটে ৯১, চট্টগ্রামে ১৮৮, বরিশালে ১১০, ময়মনসিংহে ৩৯, খুলনায় ২৭ ও রংপুর বিভাগে ১৬ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।


গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট বিভাগ; সেখানে মারা গেছে ১৩৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সরকারের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬। আর হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু  প্রাণহানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: