‘বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বণ্টন ও বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং

2026-08-23T20:22:48+00:00
2026-08-23T20:34:33+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
‘বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৮:৩৪ পিএম
নতুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। সংগৃহীত ছবি
শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বণ্টন ও বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। দায়িত্ব পাওয়ার পর রোববার (২৩ আগস্ট) প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

সাচিং প্রু বলেন, হিল ট্র্যাক্টসে যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর এমপাওয়ার্ড হিসেবে আমি সবাইকে নিয়ে, সব সেক্টরকে নিয়ে একজন ভ্যানগার্ড হিসেবে ওনার পাশে থেকে এই হিল ট্র্যাক্টস থেকে শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বণ্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। 

পাবর্ত্য মন্ত্রী বলেন, হিল ট্র্যাক্টসের যেকোনো পরিস্থিতি, যেকোনো ব্যাপারে আহ্বান জানাবো আপনারা যেন স্পেশালি খুব কেয়ারফুলি এবং আপনারা এটাকে নার্সিং করবেন, কেয়ারফুলি আপনারা উপস্থাপন করবেন। তাহলে কী হবে, সারা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের প্রতি একটা গুড মেসেজ যেন সবসময় থাকে, পজিটিভ অ্যাটিটিউড যেন থাকে।  


পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে সবাইকে অভিন্ন মিশন ও ভিশন নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এককভাবে কারও পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হবে।

নিজের দীর্ঘদিনের প্রশাসনিক ও স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাচিং প্রু বলেন, ১৯৮৬ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে স্থানীয় সরকার পরিষদ ও জেলা পরিষদের দায়িত্ব পালন করেন। সাত বছর ডেপুটি মিনিস্টার পদমর্যাদায়ও দায়িত্ব পালন করেছেন তিনি।   

পার্বত্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে বিরোধ ও সংঘাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাকে কাজ করতে দেন। টাইম উইল স্পিক। একার কারও কিছু করার নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রীয় পেরিফেরির পর স্টেট সোভারেন্টিকে সামনে রেখে আমরা যাই কিছু করি, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য স্টেট এবং এই লাল-সবুজের পতাকাটাকে সামনে রেখে আমাদের কমিটেড হয়ে কাজ করতে হবে।   


সময়ের আলো/ইউএমএইচ              



  বিষয়:   পার্বত্যমন্ত্রী  সাচিং প্রু জেরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: