‘দুর্নীতি ঠেকাতে ব্যক্তির শাস্তি নয়, বদলাতে হবে পুরো প্রক্রিয়া’

সংসদ প্রতিবেদক

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে শুধু দায়ীদের শনাক্ত করে শাস্তি নয়, দুর্নীতির সুযোগ তৈরি করে এমন প্রক্রিয়া ও ব্যবস্থা পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছে

2026-08-23T20:34:42+00:00
2026-08-23T20:34:42+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
‘দুর্নীতি ঠেকাতে ব্যক্তির শাস্তি নয়, বদলাতে হবে পুরো প্রক্রিয়া’
সংসদ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
দুর্নীতি প্রতিরোধে শুধু দায়ীদের শনাক্ত করে শাস্তি নয়, দুর্নীতির সুযোগ তৈরি করে এমন প্রক্রিয়া ও ব্যবস্থা পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারি সেবা ও রাজস্ব ব্যবস্থাপনায় সরাসরি যোগাযোগ বা ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর জোর দেওয়া হয়। এতে ব্যবসায়ীদের হয়রানি ও ব্যয় কমার পাশাপাশি ব্যবসার পরিবেশ সহজ হবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে মত দেন সদস্যরা।


এ ছাড়া এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমানোর উদ্যোগ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়।

তবে বৈঠক শেষে বিরোধীদলীয় সদস্য মো. আবুল হাসনাত অভিযোগ করেন, সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতার কারণে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। 

তিনি বলেন, বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়েও আলোচনা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দুর্নীতি ঠেকাতে ব্যক্তির শাস্তি নয়  বদলাতে হবে পুরো প্রক্রিয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: