ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম ও বিভিন্ন খাতের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলটির মিডিয়া সেল জানিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এ ছাড়া রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও সেখানে অংশ নেবেন।
এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্ব গ্রহণের পর বিগত ছয় মাসের সার্বিক কার্যক্রম, নীতিনির্ধারণী বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।
সময়ের আলো/জোই