মানবতাবিরোধী মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

2026-08-24T14:16:37+00:00
2026-08-24T14:16:37+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আইন-আদালত
মানবতাবিরোধী মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম 
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। ছবি : সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

কারাগারে পাঠানো তিন সাংবাদিক হলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।


প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ আগস্ট তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এর ভিত্তিতে সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে কয়েকজন সাংবাদিক উসকানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

প্রসিকিউশনের দাবি, ওই বক্তব্যের ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। ১৪ জুলাইয়ের ঘটনাসহ মামলাটির তদন্ত চলছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   মানবতাবিরোধী  মামলা  কারাগার  শ্যামল  মোজাম্মেল  রুপা  সময়ের আলো 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: