ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ

2026-08-24T14:33:00+00:00
2026-08-24T14:34:18+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
সালমান শাহ হত্যা
ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ২:৩৪ পিএম
সালমান শাহ্ ও আশরাফুল হক ডন। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

রোববার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ডনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৭ আগস্ট দিন নির্ধারণ করেন।

ডনকে রিমান্ডে নেওয়ার জন্য তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন।


সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহ হত্যার অভিযোগের প্রকৃত রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এছাড়া, ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলায় তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে। পাশাপাশি বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে এবং কার প্ররোচনায় বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়েও জানা যাবে।

উল্লেখ্য, ৯ আগস্ট ভোরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেফতা করে ইমিগ্রেশন পুলিশ। একই দিন তাকে আদালতে হাজির করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সময়ের আলো/মহু

  বিষয়:   ডন  রিমান্ড  আবেদন  সালমান শাহ  হত্যা  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: