দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও যাবেন এবং

2026-08-24T18:05:06+00:00
2026-08-24T19:44:07+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৭:৪৪ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৩০ আগস্ট তিনি ঠাকুরগাঁও যাবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। এ সময় তার ও সফরসঙ্গীদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথ গ্রহণের পর ঠাকুরগাঁও সফরই হবে তার প্রথম জেলা সফর।

সফরকে ঘিরে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা ও অন্যান্য দফতরগুলোও প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাক্ষাতের বিষয়ও থাকতে পারে। তবে এসব বিষয়ে বিস্তারিত কর্মসূচি এখনো জানানো হয়নি।


সময়ের আলো/এমকে


  বিষয়:   সফর  ঠাকুরগাঁও  রাষ্ট্রপতি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: