সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা কলেজের হলগুলোতে ২০২৬-২৭ সেশনের সিট বরাদ্দে অনিয়ম ও রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের

2026-08-25T11:19:47+00:00
2026-08-25T11:19:47+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিক্ষা
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা কলেজের হলগুলোতে ২০২৬-২৭ সেশনের সিট বরাদ্দে অনিয়ম ও রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাকাডেমিক ফলাফল, শ্রেণিকক্ষে উপস্থিতি ও পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনার কথা থাকলেও বাস্তবে সিট বরাদ্দে এসব মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

কর্মসূচির ঘোষণা দেওয়া শিক্ষার্থী শাহিন আলম বলেন, রাজনৈতিক দলের সুপারিশে নীতিমালা না মেনে কয়েকজনকে হলে সিট দেওয়া হয়েছে। এ অনিয়মের প্রতিবাদেই কর্মসূচি পালন করা হবে।

এদিকে অংকন চন্দ্রের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিটু দাস সম্প্রতি বাবাকে হারিয়েছেন। পারিবারিক সংকটের মধ্যেও তিনি ফুডপান্ডায় কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে সিট বরাদ্দের তালিকায় তার নাম নেই।


ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মঞ্জু বলেন, আমি ইংরেজি বিভাগ থেকে সাত কলেজের মধ্যে প্রথম হয়েছি। বিভাগ থেকে আমার নামও দেওয়া হয়েছিল। অথচ হলে সিট পেয়েছে এমন শিক্ষার্থীরা, যারা তিন থেকে চারটি বিষয়ে ফেল করেছে।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা দাবি করেন, বিভাগ থেকে ভাইভার মাধ্যমে সুপারিশ করা কয়েকজনের নাম পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। এতে মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে সোমবার রাতে বিভিন্ন ছাত্রাবাসে নতুন ১১০ জনের সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ প্রশাসন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   হল  সিট  বরাদ্দ  ঢাকা কলেজ  বিক্ষোভ  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: