দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নতুন আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি

2026-08-25T13:30:14+00:00
2026-08-25T16:42:15+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
অর্থনীতি
দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৩০ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৪:৪২ পিএম
নতুন আমদানি নীতি কার্যকর হলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি দেশে আনার সুযোগ বাড়বে। ছবি : সংগৃহীত
নতুন আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সরাসরি বাংলাদেশে আনার সুযোগ বাড়বে। সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এর গেজেট প্রকাশ করে।

এতে বলা হয়েছে, ঋণপত্র বা এলসির পাশাপাশি এখন থেকে মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানি করতে পারবেন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকেরা। একই সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) ও সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগের জন্য আমদানি সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামাল আমদানির সুযোগও সম্প্রসারণ করা হয়েছে নতুন আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এ।

এর আগে ২০২১-২০২৪ সালের আমদানি নীতিতে সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল। নতুন নীতিতে সেই সীমা বাড়িয়ে ৩৭৫ সিসি করা হয়েছে।

নতুন নীতি কার্যকর হলে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের ১৬৫ সিসির বেশি থেকে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল সরাসরি আমদানি করা যাবে। এতে ক্রেতাদের জন্য বিভিন্ন মডেলের বাইকের বিকল্প বাড়ার পাশাপাশি বাজারে প্রতিযোগিতাও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বিদেশি ব্র্যান্ডের মাঝারি ও উচ্চক্ষমতার মোটরসাইকেল সহজে বাজারে প্রবেশের সুযোগ পাওয়ায় স্থানীয় উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

  বিষয়:   ৩৭৫ সিসি  মোটরসাইকেল  আমদানি  অনুমতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: