জিপিএ ও নম্বর সমান হলে একাদশে ভর্তি যেভাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির মেধাক্রমে জিপিএ ও মোট নম্বর সমান হলে নির্দিষ্ট বিষয়ের নম্বর বিবেচনা করা হবে। নতুন ভর্তি নীতিমালায় বিজ্ঞান,

2026-08-25T13:56:37+00:00
2026-08-25T14:08:56+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিক্ষা
জিপিএ ও নম্বর সমান হলে একাদশে ভর্তি যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণিতে ভর্তির মেধাক্রমে জিপিএ ও মোট নম্বর সমান হলে নির্দিষ্ট বিষয়ের নম্বর বিবেচনা করা হবে। নতুন ভর্তি নীতিমালায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এ বিষয়ে আলাদা নিয়ম রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৬’ অনুযায়ী, প্রথমে জিপিএ এবং এরপর এসএসসি ও সমমান পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। মোট নম্বরও সমান হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানের নম্বর বিবেচনা করা হবে। এরপর পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নের নম্বর দেখা হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান জিপিএ ও মোট নম্বর হলে ইংরেজি, গণিত ও বাংলার নম্বর পর্যায়ক্রমে বিবেচনা করা হবে। এক বিভাগ থেকে অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রেও একইভাবে মোট নম্বরের পর ইংরেজি, গণিত ও বাংলার নম্বর দেখা হবে।


নীতিমালায় নিজস্ব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্যও অগ্রাধিকার রাখা হয়েছে। ভর্তি যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট বিভাগে আগে তাদের ভর্তি নিশ্চিত করতে হবে।

অনলাইনে আবেদন চলবে ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। আবেদন ফি ২২০ টাকা। একজন শিক্ষার্থী পাঁচ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবেন।

এবার মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত।


সময়ের আলো/এমকে


  বিষয়:   জিপিএ  নম্বর  সমান  একাদশ  ভর্তি  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: