একাদশে ভর্তির সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে কলেজের ধরন, অবস্থান ও ভার্সনভেদে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ও সেশন চার্জ

2026-08-25T15:37:55+00:00
2026-08-25T17:08:24+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তির সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৫:০৮ পিএম
ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে কলেজের ধরন, অবস্থান ও ভার্সনভেদে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তি ও সেশন চার্জ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজে ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত কলেজে ৩ হাজার, জেলায় ২ হাজার এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


নন-এমপিও কলেজে ঢাকার বাইরে মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা, জেলায় ৩ হাজার ও ৪ হাজার টাকা এবং উপজেলা ও মফস্‌সলে ২ হাজার ৫০০ ও ৩ হাজার টাকা নেওয়া যাবে।

একাদশে অনলাইনে আবেদনের ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, রোভার/রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিএনসিসি ফি রয়েছে।

এ ছাড়া রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা ও বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   একাদশ  ভর্তি  ফি  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: