‘কাউকে থামিয়ে রাখার মানসিকতা নেই সরকারের’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাউকে বন্ধ বা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন

2026-08-25T15:52:38+00:00
2026-08-25T15:52:38+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
‘কাউকে থামিয়ে রাখার মানসিকতা নেই সরকারের’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম 
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি : সংগৃহীত
কাউকে বন্ধ বা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৭ বছর পর দায়িত্ব নিয়ে সরকার দেশের গভীর সংকট মোকাবিলা করছে। বিগত সময়ে দেশের ব্যবস্থাপনা দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়েছে উল্লেখ করে দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান তিনি।

শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে না চেয়ে বিষয়টি জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে। এটি তার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ সব পলাতক আসামিকে ফেরত চায় বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং পুরো বিষয় জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে গণমাধ্যম আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। সরকারের সমালোচনার অধিকার সবার রয়েছে। তবে রাষ্ট্রের ক্ষতি হয় এমন বক্তব্য, সংবাদ বা তথ্য প্রচার করা ঠিক নয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটবে। জ্বালানি খাতে স্থিতিশীল অবস্থায় যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশও আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মানসিকতা  সরকার  তথ্যমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: