মারা গেছেন ভূইয়া সংবাদপত্র পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন মিলন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ভূঁইয়া সংবাদপত্র পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন মিলন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে

2026-08-26T01:24:31+00:00
2026-08-26T01:34:59+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিবিধ
মারা গেছেন ভূইয়া সংবাদপত্র পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:২৪ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১:৩৪ এএম
আশরাফ উদ্দীন মিলন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
ভূঁইয়া সংবাদপত্র পরিবহনের স্বত্বাধিকারী আশরাফ উদ্দীন মিলন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

রাত সাড়ে ১০টায় রাজধানীর রামপুরায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।   

আশরাফ উদ্দীন মিলন ভূইয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ও সংবাদপত্র শিল্প পরিবার। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে সময়ের আলো পরিবার। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভূইয়া সংবাদপত্র পরিবহন  স্বত্বাধিকারী  আশরাফ উদ্দীন মিলন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: