যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।বুধবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে

2026-08-26T12:27:20+00:00
2026-08-26T12:27:20+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

বুধবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে মাতুয়াইল ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে খবর পেয়ে পুলিশ মাতুয়াইল ইউটার্ন থেকে সাইনবোর্ডের দিকে কিছু দূরে ঘটনাস্থলে যায়। সেখানে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তবে কোন যানবাহনের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি।

সিআইডির ফরেনসিক ইউনিটের সহযোগিতায় নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাকে দেখে কোনো কারখানার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: