খুলনায় মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

সারাদেশ

খুলনায় মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যান্ডেজসম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে লবণচরা

2026-08-26T18:00:22+00:00
2026-08-26T18:00:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:০০ পিএম 
ছবি : সংগৃহীত
খুলনায় মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যান্ডেজসম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে এটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে মাদ্রাসার পাশে পরিত্যক্ত কাপড় দিয়ে প্যাঁচানো একটি পা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা আসে। পরবর্তীতে ওই পা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে যায়। উদ্ধার হওয়া পা খুমেকে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পা কেটে এখানে ফেলা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   খুলনা  মানুষ  বিচ্ছিন্ন পা  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: