ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশান ও ঢাকা-১৭ এলাকার কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি

2026-08-27T13:37:33+00:00
2026-08-27T13:37:33+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
জাতীয়
ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশান ও ঢাকা-১৭ এলাকার কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আবাসন নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে চীন। পর্যায়ক্রমে বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক হয়।

প্রতিমন্ত্রী বলেন, গুলশান ও ঢাকা-১৭ এলাকায় থাকা কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তির বাসিন্দাদের জন্য বিনামূল্যে আধুনিক আবাসন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে চীনকে। প্রস্তাবে চীন প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে। ধাপে ধাপে বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এসব বস্তিতে বর্তমানে যারা বসবাস করছেন, তাদের সবার আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায়ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। প্রতিমন্ত্রী জানান, আমিনবাজারের ল্যান্ডফিলে জমে থাকা ময়লা-আবর্জনা ব্যবহার করে চীনের একটি কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করবে। আগামী দেড় বছরের মধ্যে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ বিষয়ে আগামী ২ সেপ্টেম্বর চীনে বাংলাদেশ, চীন ও সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পেও চীন আরও বিনিয়োগ করতে চায় বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, প্রকল্পটি বর্তমানে মাত্র ৩০ শতাংশ চালু রয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু করতে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ জন্য প্রয়োজনীয় অর্থ ঋণ অথবা অনুদান হিসেবে দেওয়ার বিষয়েও দেশটি আগ্রহ দেখিয়েছে।


এ ছাড়া সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতেও চীনের সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

মীর শাহে আলম বলেন, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কও আরও গভীর করতে চায় চীন। বিএনপির সঙ্গে চীনের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, মংলা বন্দরের আধুনিকায়নের কাজ দ্রুত শুরু করবে চীন। পাশাপাশি চট্টগ্রাম ও মংলা বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বৈঠকে বাংলাদেশ ও চীনের ভবিষ্যৎ সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি জানান, বর্তমানে মংলা বন্দর ও তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইও শেষ হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা করার ক্ষেত্রে চীনের আরও সুযোগ রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ঢাকা  বস্তি  আধুনিকায়ন  হাজার কোটি  টাকা  বিনিয়োগ  চীন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: