বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) মহিলা বাস সার্ভিসের ‘পিংক বাস’ পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দিচ্ছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভারী গাড়ি চালনার বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়ার সুযোগও থাকছে।
চাকরির বিবরণ
পদের নাম : চালক
নিয়োগের ধরন : দৈনিক মজুরি ভিত্তিক, অস্থায়ী
প্রতিষ্ঠান : বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)
যোগ্যতা
১. বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
৩. উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।
৪. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
৫. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করতে হবে।
প্রাথমিক পরীক্ষা
পরীক্ষার তারিখ : ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৬।
পরীক্ষার সময় : সকাল ৯টা থেকে দুপুর ২টা।
পরীক্ষার স্থান : বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
পরীক্ষায় অংশগ্রহণের শর্ত
সশরীরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
প্রশিক্ষণ
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে থাকা ও খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।
প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে প্রচলিত বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক নিয়োগে শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাওয়ার সুযোগও থাকবে।
যোগাযোগ
ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।
মোবাইল ও হোয়াটসঅ্যাপ : ০১৬১৯-৪৫৭২৪৫।
সময়ের আলো/এমকে